আজ আমরা জানবো কলম্বো ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস ম্যাচ পরিসংখ্যান ও পিচ রিপোর্ট সম্পর্কে। কলম্বো ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কার একটি বহুমুখী ক্রিকেট স্টেডিয়াম। কলম্বো ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের অন্যতম ক্ষুদ্র টেস্ট আয়োজনকারী স্টেডিয়াম। এই স্টেডিয়ামে ১৯৮৪ সালে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। ১৯৮২ সাল এই স্টেডিয়ামে প্রথম একদিনের ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়।
কলম্বো ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস
কলম্বো ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কার প্রাচীনতম প্রথম-শ্রেণীর ক্রিকেট ক্লাবগুলির মধ্যে একটি, যা মূলত তাদের সদর দফতর হিসেবে ব্যবহৃত হয়। কলম্বো ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিলো ১৯১১-১২ সালে। এবং এর প্রথম শ্রেণির ম্যাচটি ১৯২৭ সালে অনুষ্ঠিত হয়েছিলো। ১৯৮৪ সালে এই স্টেডিয়ামের মাঠে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো যেখানে নিউজিল্যান্ড ৬৪ রানে জয় লাভ করে।
এর পর এই মাঠে ১৯৮৬ সালে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে আরেকটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। ১৯৭৩-৭৪ সালে শ্রীলঙ্কা তাদের প্রথম দুটি আন্তর্জাতিক লিস্টে ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে। সেই ম্যাচ দুটি ভারত জয় লাভ করে। ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি এই স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো। কলম্বো ক্রিকেট স্টেডিয়ামে ১ম টি- টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিলো ২০১৮ সালে শ্রীলঙ্কা বনাম ভারতের মধ্যে। ২০০৬ সালে অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপের ৫ টি ভেন্যুর মধ্যে এই স্টেডিয়ামটি ছিল।
কলম্বো ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট
কলম্বো ক্রিকেট স্টেডিয়ামের পিচ বোলিং বান্ধব। এখানে বোলাররা ভালো সুবিধা করতে পারে প্রথম দিকে ফাস্ট বোলাররা ভালো সুবিধা করতে পারে। এবং মাঝ দিকে স্পিনরা ও শেষে দিকে ভালো সুবিধা পেয়ে থাকে। তবে বাটাররা একটু পরিকল্পিত ভাবে খেললে ভালো রান এর স্কোর করা সহজ হয়।
কলম্বো ক্রিকেট স্টেডিয়াম কোথায়
কলম্বো ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কার কলম্বো শহরে অবস্থিত। কলম্বো ক্রিকেট স্টেডিয়াম মেটল্যান্ড কলম্বো ৭ এ অবস্থিত।
কলম্বো ক্রিকেট স্টেডিয়াম এর আয়তন
কোনো স্টেডিয়ামের নির্দিষ্ট কোনো আয়তন থাকে না। তবে কলম্বো ক্রিকেট স্টেডিয়ামের মাঠের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রস্থ ১৩৫ মিটার।
কলম্বো ক্রিকেট স্টেডিয়াম এর দর্শক ধারণ ক্ষমতা
কলম্বো ক্রিকেট স্টেডিয়াম বিশ্বের অন্যতম ক্ষুদ্র ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ১০ হাজার জন। এই স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা পূর্বে ছিল ৬০০০ হাজার জন। পরে তা বারিয়ে ১০ হাজার জন করা হয়।
কলম্বো ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচ পরিসংখ্যান
| ফরম্যাট | মোট ম্যাচ | ১ম ইনিংসে জয় | ২য় ইনিংসে জয় | গড় রান |
| টেস্ট | ৪৬ | ১৬ | ১৬ | ৩২৬ |
| ওয়ানডে | ৬১ | ২৩ | ৩১ | ৩২৬ |
| তি- টুয়েন্টি | ২ | ১ | ১ | ১৪৩ |
আরও জানুন

