চরম নাটকীয় ম্যাচে উড়তে থাকা মুম্বইকে মাটিতে নামালো গুজরাট

চরম নাটকীয় ম্যাচে উড়তে থাকা মুম্বইকে মাটিতে নামালো গুজরাট

চরম নাটকীয় ম্যাচে উড়তে থাকা মুম্বইকে মাটিতে নামালো গুজরাট। আইপিএলে মঙ্গলবার মুখোমুখি হয় মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট টাইটান্স। শুরু থেকে আলোচনায় ছিল এই ম্যাচ। পয়েন্ট টেবিলের উপর সারির দুইদল। ম্যাচ জিতলেই প্লে অফ এর দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। এই সমীকরণ সামনে রেখে মুম্বই এর ঘরে খেলতে নামে গুজরাট টাইটান্স।

শুরুতেই গুজরাট টাইটান্স টস ভাগ্যে জিতে মুম্বইকে ব্যাটিং এ পাঠায়। শুরুতেই সাউথ আফ্রিকান ব্যাটার রায়ান রিকেলটন কে বিদায় জানান সিরাজ। বেশিক্ষণ টিকতে পারেনি হিটম্যান রহিত শর্মা। এর পরই মুম্বই তাদের চিরচেনা ছন্দে ফিরে আসে।উইল জ্যাকস ও সূর্য কুমার মিলে যোগ করেন ৭১ রান। সূর্য কুমার বিদায় নেন সাঁই কিশোরের বলে ক্যাচ দিয়ে।এর পর বেশিক্ষণ ঠিকতে পারনি উইল জ্যাকস ও তিনি ৫৩ করে বিদায় নেন।যাওয়া আসা শুরু হয় মুম্বই এর বাটাড়দের। ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলতে সক্ষম হয় আইপিএলের এখন পর্যন্ত সফলদলটি।

২০২৫ আইপিএল প্লেয়ারদের মূল্য কত দেখে নিন

জবাবে গুজরাট ব্যাটিং এ নেমেই সাই সুদর্শন এর উইকেট হারিয়ে বসে।পাওয়ার প্লেতে দেখে শুনে খেলতে থাকেন গিল-বাটলার জুটি। ভালো খেলতে অশ্বিনী কুমারের বলে কাটা পড়েন বাটলার।তিনি ফিরেন ৩০ করে। অন্যদিকে গিল তার নিজস্ব ছন্দে ব্যাটিং চালিয়ে যান।গিল এর সাথে থাকা শেরফান রাদারফোর্ড এসেই বোলারদের উপর তান্ডব চালাতে থাকেন। ১৪ ওভার শেষে মুম্বাই এর মাঠ কালো করে শুরু হয় বৃষ্টি।বৃষ্টি থামলে আবারো শুরু হয় খেলা।

ব্যাটিংয়ে নেমেই ছন্দ হারিয়ে ফেলে গুজরাট।মুম্বাই তার চিরোচেনা রুপে ফিরে আসে। কফিনে প্রথম পেরকটা মারেন জসপ্রীত বুমরাহ গিল কে আউট করে।শেরফান রাদারফোর্ড ও টিকতে পারেন নি।বোল্ট এর বলে তিনিও সাঝঘরে ফিরেন।খেলা চরম রোমাঞ্চে জমে ওঠে।একে একে শারুখ এবং রশিদ খান ও ফিরেন যান আউট হয়ে। চাপে পড়ে যায় গুজরাট।

গুজরাটের যখন সমীকরণ দাঁড়ায় ১২ বলে ২৪ রানে ঠিক তখনই আবার বৃষ্টির হানা। প্রায় ৩০ মিনিট বন্ধ থাকার পর আবারো শুরু হয় খেলা।কিন্তু ১২ বলের জায়গায় ৬ বলে গুজরাটের প্রয়োজন ১৫ রান।রাহুল তেবাটিয়া এবং জেরাল্ড কোয়েটজি সাহসি ব্যাটিংয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট টাইটান্স।

গুজরাট টাইটান্স এই জয়ে ১১ ম্যাচ এ ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে এখন তারা। অপরদিকে মুম্বই এর অর্জন ১২ ম্যাচ এ ১৪ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান এখন ৪ নাম্বারে। ২ ও ৩ নাম্বারে আছে কোহলির বেঙ্গালুরু এবং পাঞ্জাব।

About Hassan Rakin

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.

View all posts by Hassan Rakin →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *