বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ ২০২৫ সূচিসহ মাঠ এবং শক্তি ও দুর্বলতা

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ ২০২৫ সূচিসহ মাঠ এবং শক্তি ও দুর্বলতা

৩০ এপ্রিল বাংলাদেশ বনাম পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা করেছে পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড )। আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত মাঠে গড়াবে সিরিজটি।পাকিস্তানের দুটি শহরে হবে সিরিজের মাচগুলো।

আজ আমরা বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ ২০২৫ সূচিসহ মাঠ এবং শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানব

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ ২০২৫ সময়সূচি

ফয়সালাবাদ ও লাহোরে হবে বাংলাদেশ বনাম পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। ২৫শে মে ফয়সালাবাদে সিরিজের প্রথম টি-টুয়েন্টি ম্যাচটি মাঠে গড়াবে। একই মাঠে একদিন বিরতি দিয়ে ২৭শে মে সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে।

ফয়সালাবাদ এ ২টি ম্যাচ শেষ করে সিরিজের বাকি ৩ ম্যাচ এর জন্য লাহোরে যাবে দুই দল। লাহোরে ৩০মে, ১জুন এবং ৩ জুন মুখোমুখি হবে দুই দল।প্রতিটি ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

ম্যাচ তারিখভেন্যুসময়
১ম টি-টুয়েন্টি২৫-৫-২০২৫ইকবাল স্টেডিয়াম,ফয়সালাবাদরাত ৯ টায়
২য় টি-টুয়েন্টি২৭-৫-২০২৫ইকবাল স্টেডিয়াম,ফয়সালাবাদরাত ৯ টায়
৩য় টি-টুয়েন্টি৩০-৫-২০২৫গাদ্দাফি স্টেডিয়াম, লাহোররাত ৯ টায়
৪র্থ টি-টুয়েন্টি০১-৬-২০২৫গাদ্দাফি স্টেডিয়াম, লাহোররাত ৯ টায়
পঞ্চম টি-টুয়েন্টি০৩-৬-২০২৫গাদ্দাফি স্টেডিয়াম, লাহোররাত ৯ টায়

বাংলাদেশ বনাম পাকিস্তান সকল টি-টুয়েন্টি পরিসংখ্যান

বাংলাদেশ বনাম পাকিস্তান এর টি-টুয়েন্টি পরিসংখ্যান ঘাটলে বোঝা যায় পাকিস্তান টি-টুয়েন্টিতে কতটা শক্তিশালী দল।বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টুয়েন্টিতে ১৯ বার একে অপরের সাথে মোকাবেলা করেছে। পাকিস্তানের ১৬ জয়ের বিপরীতে বাংলাদেশ সাফল্য পেয়েছে ৩টিতে।

টি-টুয়েন্টিতে বাংলাদেশ তাদের নিজেদের মাটিতে পাকিস্তান এর বিপক্ষে জয় পেয়েছে ২টি মাচে। এই ফরম্যাটে বাংলাদেশ দল পাকিস্তানের মাটিতে কোন জয় পায়নি। নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশ ১টি জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে।

অন্যদিকে পাকিস্তান তাদের নিজেদের মাটিতে বাংলাদেশ এর বিপক্ষে জয় পেয়েছে ৩টি মাচে। পাকিস্তান দল বাংলাদেশের মাটিতে ৫টি জয় পেয়েছে।নিরপেক্ষ ভেন্যুতে টাইগারদের বিপক্ষে পাকিস্তানের জয় ৮টি মাচে।

বাংলাদেশ বনাম পাকিস্তান মুখোমুখি ১৯ বার

দল বাংলাদেশ পাকিস্তান
মোট জয়১৬
হার১৬
রেজাল্ট হয়নি
টাই
বাংলাদেশের মাটিতে ফলাফল
পাকিস্তানের মাটিতে ফলাফল
নিরপেক্ষ ভেন্যুতে ফলাফল

বাংলাদেশ বনাম পাকিস্তান টি-টুয়েন্টি সিরিজের দলের শক্তি ও দুর্বলতা

বাংলাদেশ দলের শক্তি ও দুর্বলতা

বাংলাদেশ দল টি-টুয়েন্টিতে বর্তমানে নয় নাম্বারে রয়েছে।বাংলাদেশ দল টি-টুয়েন্টিতে কিছুটা পিছিয়েই থাকে প্রতিনিয়ত।বাংলাদেশের দলের টি-টুয়েন্টিতে শক্তির জায়গা বাংলাদেশের বোলিং বিভাগ।গতির সাথে বিভিন্ন ভেরিয়েশনের বোলার আছে বাংলাদেশ দলে।সেই সাথে বাংলাদেশের অভিজ্ঞ কোচিং স্টাফ।যা বাংলাদেশ অনেকটা এগিয়ে রাখবে সিরিজে।

সিরিজে বাংলাদেশ দলের দুর্বলতাগুলো চোখে পড়ার মত। বাংলাদেশের ব্যাটিং বর্তমানে অন্যান্য দলগুলোর সাথে অনেক তফাৎ। বিশ্ব এখন পাওয়ার ক্রিকেট নিয়ে ব্যস্ত।সেখানে বাংলাদেশের পাওয়ার হিটার নেই বললেই চলে।এছাড়াও বর্তমান দলে কোন অভিজ্ঞ খেলোয়াড় নেই। সবাই তরুণ খেলোয়াড়।এই দিক থেকে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকবে।

নাজমুল হোসেন শান্ত পরিচয় শিক্ষাগত যোগ্যতা এবং সকল পরিসংখ্যান জানতে ক্লিক করুন

পাকিস্তানের দলের শক্তি ও দুর্বলতা

পাকিস্তান দল টি-টুয়েন্টিতে বর্তমানে আট নাম্বারে রয়েছে।পাকিস্তান দল টি-টুয়েন্টিতে বর্তমানে কিছুটা ভুগছে।তাদের দলের শক্তির জায়গা তাদের অভিজ্ঞ পেস বোলিং বিভাগ।পাকিস্তানের বাউন্সি পিচে তাদের বোলারা যে বাংলাদেশের ব্যাটারদের উপর যেন তান্ডব চালাবে তা ধারণা করাই যাচ্ছে।

পাকিস্তান দল কিছুদিন থেকেই তারা তাদের ব্যাটিং বিভাগ দিয়ে দুরচিন্তায় রয়েছে।শেষবার নিউজিল্যান্ড সফরে ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হয়েছে।যা এই সিরিজে তাদের পিছিয়ে রাখবে।এই সুযোগ কাজে লাগাতে পারলে সিরিজে ভালো ভাবে টিকে থাকবে টাইগারা।

ফয়সালাবাদ স্টুডিয়াম এর পরিসংখ্যান

ফয়সালাবাদ স্টুডিয়াম এর নাম ইকবাল স্টেডিয়াম। ফয়সালাবাদ স্টুডিয়ামটিতে ১৭ বছর থেকে কোন ইন্টারন্যাশনাল ফরম্যাটের ম্যাচ আয়োজন করা হয়নি। শেষবারের মত ২০০৮ সালে বাংলাদেশ বনাম পাকিস্তানের ওয়ানডে ম্যাচ আয়োজন হয় এই মাঠে।

আঠারো বছর ধারণ ক্ষমতার এ স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল খেলা না হলেও পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট এর খেলা হয় প্রতিনিয়ত। এখানে ২৪টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে ম্যাচ আয়োজন করা হয়। টেস্টে ফয়সালাবাদের এই মাঠে এক ইনিংস এ  ৬৭৪ রান হয়েছিল। ওয়ানডেতে সর্বোচ্চ ৩১৪ রান করে এক ইনিংসে।

ফয়সালাবাদের এই পিচ সময়ের সাথে সাথে ব্যাটসম্যান এবং বোলারদের জন্য সহায়ক ভূমিকা পালন করে আসছে।ঘরোয়া টুর্নামেন্ট গুলোতে সম্প্রতি সময়ে রান বন্যা হতে দেখা যাচ্ছে।

লাহোর গাদ্দাফি স্টেডিয়াম

লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম পাকিস্তানের বর্তমান সময়ে সেরা ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে একটি।গাদ্দাফি স্টেডিয়াম পাকিস্তানের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম। এখানে একসাথে ৬০,৪০০ মানুষ একসাথে খেলা দেখতে পারে। প্রতিনিয়ন এই মাঠে ইন্টারন্যাশনাল খেলা আয়োজন করা হয়।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ৬৯৯ রান হয়েছিল। সর্বোনিম্ন রান ৭৩। ওয়ানডেতে সর্বোচ্চ রান হয়েছে ৩৭৫। সর্বোনিম্ন রান ৭৫। টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান ২০৯ রান।সর্বোনিম্ন রান ১০১।

সম্প্রতি সময়ের লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ব্যাটারদের জন্য সহায়ক ভূমিকা পালন করে আসছে।বোলাররা এই মাঠে তেমন সুবিধা করতে পারচ্ছে না। এশিয়া কাপ,২০২৫ চ্যাম্পিয়ন সহ এই মাঠে বিভিন্ন ম্যাচে রান বন্যা দেখেছে ক্রিকেট বিশ্ব।

About Hassan Rakin

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.

View all posts by Hassan Rakin →

One Comment on “বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ ২০২৫ সূচিসহ মাঠ এবং শক্তি ও দুর্বলতা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *