বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা পূর্ণাঙ্গ সিরিজ ২০২৫ এর সময়সূচী প্রকাশ পেয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল ২০২৫ এর মাঝামাঝি জুন-জুলাই এ শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। শ্রীলঙ্কান বোর্ড অফিসিয়ালি সিরিজের পূর্ণাঙ্গ সময়সূচী ঘোষণা করেন।সিরিজে ২টি টেস্ট ৩টি একদিনের ম্যাচ এবং ৩টি টি-টুয়েন্টি। ১৩ই জুন বাংলাদেশ দলের দেশ ছাড়ার কথা রয়েছে। সেখানে অনুশীলনে অংশ নিয়ে মাঠে নামবে টিম টাইগার।
বাংলাদেশ – শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৭ই জুন। যা অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার প্রাচীন স্টেডিয়াম গলে।প্রথম টেস্ট শেষে গল ছাড়বে দুই দল। দুই দিন বিরতি দিয়ে ২৫ জুন কলম্বো আবারো মাঠে নামবে দুই দল।
টেস্ট সিরিজের ভাগ্য নির্ধারণ শেষে ওয়ানডের জন্য প্রস্তুতি নিবে দুই দল। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২ জুলাই ২ দিন বিরতি দিয়ে ৫ জুলাই আবারো মুখোমুখি হবে দুই দল।সিরিজের প্রথম দুই ম্যাচই হবে।শেষ ওয়ানডের জন্য দুই দল উড়াল দিবে পাল্লেকেলের উদ্দেশে। ৮ জুলাই শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ২ দল।
ওয়ানডে সিরিজ শেষ করে ২০ ওভারের সিরিজের জন্য প্রস্তুতি নিবে টিম টাইগার। ১০ জুন পাল্লেকেলেতে ১ম টি-টুয়েন্টিতে অংশ নিবে দুই দল। ২ দিন বিরতি দিয়ে ১৩ জুন ডাম্বুলায় ২য় টি-টুয়েন্টিতে মাঠে নামবে দুই দেশ। সিরিজের শেষ ম্যাচ মাঠে গড়াবে ১৬ জুন।
লিটন কুমার দাস এর বাড়ি কোথায় পরিসংখ্যান জানতে এখানে ক্লিক করুন
২০২৫ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজ সময়সূচী
| তারিখ | ফরমেট | স্টেডিয়াম | সময় |
| ১৭-৬-২০২৫ | ১ম টেস্ট | গল | সকাল ১০টা |
| ২৫-৬-২০২৫ | ২য় টেস্ট | কলম্বো | সকাল ১০টা |
| ০২-৭-২০২৫ | ১ম ওয়ানডে | কলম্বো | দুপুর ২.৩০মিনিট |
| ০৫-৭-২০২৫ | ২য় ওয়ানডে | কলম্বো | দুপুর ২.৩০মিনিট |
| ০৮-৭-২০২৫ | ৩য় ওয়ানডে | পাল্লেকেলে | দুপুর ২.৩০মিনিট |
| ১০-৭-২০২৫ | ১ম টি-টুয়েন্টি | পাল্লেকেলে | সন্ধ্যা ৭.৩০ |
| ১৩-৭-২০২৫ | ২য় টি-টুয়েন্টি | ডাম্বুলা | সন্ধ্যা ৭.৩০ |
| ১৬-৭-২০২৫ | ৩য় টি-টুয়েন্টি | কলম্বো | সন্ধ্যা ৭.৩০ |


One Comment on “বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা পূর্ণাঙ্গ সিরিজ ২০২৫ এর সময়সূচী”