সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস পরিসংখ্যান ও পিচ রিপোর্ট

আজ আমরা জানবো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস পরিসংখ্যান ও পিচ রিপোর্ট সম্পর্কে। সিলেট স্টেডিয়ামটি আইসিসি অনুমোদিত আন্তর্জাতিক মাঠগুলোর একটি। এটি সিলেট বিভাগীয় স্টেডিয়াম নামেও পরিচিত। বর্তমানে এটি সিলেট স্টেডিয়াম নামে পরিচিত। সিলেট বিমান বন্দর থেকে অল্প কিছু দূরে অবস্থিত স্টেডিয়ামটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস

সিলেট স্টেডিয়াম ২০০৭ সালে বিভাগীয় স্টেডিয়াম হিসাবে নির্মিত হয়েছিল। স্টেডিয়ামটি বর্তমানে বেশিরভাগ ক্রিকেট খেলার জন্য ব্যবহারিত হয়।মনোরম দৃশ্য এবং পাহাড় দারা ঘেরা এই স্টেডিয়ামটি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার মাধ্যমে বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যুতে পরিণত হয়। পাঁচ বছর পর ২০২৩ সালে এখানে ২য় টেস্ট অনুষ্ঠিত হয়। ২০২৩ সালে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড টেস্টে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে জয় পায়। ঘরের মাটিতে নিউজিল্যান্ড এর বিপক্ষে প্রথম জয় পায় এবং এই স্টেডিয়ামটিতে প্রথম জয় পায়। ২০১৪ বিশ্ব কাপের জন্য স্টেডিয়ামটি সংস্করণ করা হয়েছিলো। ২০১৩ সালের জুন মাসে স্টেডিয়ামটির সংস্করণ কাজ শুরু হয়েছিলো এবং শেষ হয়েছিলো নভেম্বর এর মাঝামাঝি সময়ে। স্টেডিয়ামটির আকর্ষণীয় অংশ হচ্ছে নবনির্মিত দেশের প্রথম সবুজ গ্যালারি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন

সিলেট স্টেডিয়ামটি ২০০৭ সালে বিভাগীয় স্টেডিয়াম হিসাবে নির্মিত হয়েছিলো। ২০১৪ সালের মার্চে জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড ম্যাচের মাধ্যমে স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। ২০১৪ সালে বিশ্ব কাপের জন্য স্টেডিয়ামটি সংস্করন করা হয়। এর পর ২০১৪ মহিলা টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয় এই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ২০১৭ সালে স্টেডিয়ামটি আবার সংস্করন করা হয় যার ফলে দর্শক ধারন ক্ষমতা ৫ হাজার জন বেড়ে যায়।

২০১৮ সালে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই টেস্ট ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ১৫১ রানে ম্যাচটি হেরে যায়। এই স্টেডিয়ামটিতে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় টেস্ট ম্যাচ খেলে। সেই টেস্টে বাংলাদেশ ১৫০ রানে জয় পায় । নিউজিল্যান্ডর বিপক্ষে নিজেদের মাটিতে প্রথম জয় পায়। ২০১৮- ১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসে তখন সাই হোপ তাদের প্রথম ম্যাচে এই মাঠে সেঞ্চুরি করেন। ২০২০ সালে বাংলাদেশে জিম্বাবুয়ে সফরে আসার পর লিটন দাস প্রথম বাংলাদেশী হিসাবে এই মাঠে সেঞ্চুরি করেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট

সিলেট ক্রিকেট স্টেডিয়ামের পিচ ব্যাটিং সহায়ক। এই মাঠে ব্যাটারা ভালো সুবিধা করতে পারে। এই পিচটি ব্যাটিং পিচ হিসাবে পরিচিত। এখানে উইকেট নিতে হলে বোলারদের কঠোর পরিশ্রম করতে হয়। প্রথমে ব্যাট করা দল ব্যাটিংয়ে কিছুটা অসুবিধায় পরলেও ২য় ইনিংসে ব্যাট করা দলের জন্য পিচটি অনেক সুবিধার হয়ে থাকে। এই স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করা দলের থেকে ২য় ইনিংসে ব্যাট করা দল বেশি জয় পেয়েছে। এই মাঠে সর্বোচ্চ স্কোর ৩৪৪ (৫০) রান এবং সর্ব নিম্ন রান ৯২(৩৩.৩) ওভার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পরিসংখ্যান

সিলেট স্টেডিয়াম ক্রিকেট মাঠ হিসাবে ব্যাবহার করা হয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা ২২ হাজার জন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ২০০৭ সালে স্থাপিত হয়। সিলেট ক্রিকেট স্টেডিয়াম মূলত ক্রিকেট খেলার জন্য তবে এখানে মাঝে মাঝে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোথায়

সিলেট ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের সিলেট বিভাগে অবস্থিত। এটি সিলেট বিভাগীয় স্টেডিয়াম নামে পরিচিত। স্টেডিয়ামটি সিলেট বিমানবন্দর থেকে সল্প দূরে অবস্থিত। ২০০৭ সালে স্টেডিয়ামটি নির্মিত হয়। স্টেডিয়ামটির চারপাশে পাহাড় দিয়ে ঘেরা। ২০১৪ সালের ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু হিসাবে ব্যবহার করা হয়। সিলেট ক্রিকেট স্টেডিয়াম দেশের প্রথম সবুজ গ্যালারি স্টেডিয়াম হিসাবে পরিচিত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আয়তন

কোনো মাঠের নির্দিষ্ট কোন মাপ থাকে না। তবে সিলেট ক্রিকেট স্টেডিয়াম ৬১৫ ফুট দীর্ঘ এবং ৪৭৫ ফুট প্রস্থ নিয়ে বাংলাদেশের অন্যতম বড় মাঠ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আয়তন ১৪৫ মিটার x ১৩৫ মিটার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ধারন ক্ষমতা

সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ধারন ক্ষমতা ২০০৭ সালে ১০ হাজার জন ছিল। স্টেডিয়ামটি কয়েকবার সংস্করন করে এর ধারন ক্ষমতা বাড়ানো হয়েছিলো। বর্তমানে এই স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা ২২ হাজার জন।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস পরিসংখ্যান এবং পিচ রিপোর্ট জানতে এখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এর ইতিহাস পরিসংখ্যান এবং পিচ রিপোর্ট জানতে এখানে ক্লিক করুন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচের পরিসংখ্যান

ফরম্যাট ম্যাচ জয় হার ড্র নিরেপেক্ষ দল উদ্বোধনী ম্যাচসর্ব শেষ ম্যাচ
টেস্ট৩ নভেম্বের ২০১৮২২-২৫ মার্চ ২০২৪
ওয়ানডে১৮ ডিসেম্বর ২০১৮২৩ মার্চ ২০২৩
টি- টুয়েন্টি১০১৭ মার্চ ২০১৪৪ মার্চ ২০২৪

About Hassan Rakin

I am Hasan Rakin. I am studying in Aditamari Govt College. Besides I do various works for the development of cricket.

View all posts by Hassan Rakin →

One Comment on “সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ইতিহাস পরিসংখ্যান ও পিচ রিপোর্ট”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *